,

সমকামীতা কি আজ থেকে ভারতে বৈধ হবে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সমকামী আইন নিয়ে আজ যুগান্তকারী রায় দিবে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে সমকামীতা অবৈধ থাকবে কি না সেই বিষয়ে বৃহস্পতিবার রায় দেওয়ার কথা দেশটির সর্বোচ্চ আদালতের।

বৃহস্পতিবারের রায় দেওয়ার ক্ষেত্রে পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক বেঞ্চের নেতৃত্ব দেবেন দেশটির বিদায়ী প্রধান বিচারপতি দিপক মিশরা।

ভারতীয় দণ্ডবিধি-তে ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ যদি একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। তবে ৩৭৭-এর কোনও দরকার আছে কি না তা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে ভারতের সমকামী ও অধিকার কর্মীরা। ১৭ জুলাই এই রায় দেয়ার কথা থাকলেও ভারতের শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই ভারতীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নিয়ে ৬ সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে।

সমকামী অধিকারকর্মীরা আশা করছেন, আদালত তার আগের অবস্থা থেকে ফিরে আসবেন। তারা বলছেন, সমকামী হওয়ার কারণে ভারতে অনেকে হয়রানির শিকার হন।

গত আগস্টে আদালত জানিয়েছিলো কারও যৌন চাহিদার ওপর ভিত্তি করে আলাদা করাটা তার বিরুদ্ধে সম্মানহানি ও বৈষম্য।

২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারা থেকে অপরাধ-কে নিমূর্ল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। চলতি বছরের মে মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এলজিবিটি-দের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন ৩৭৭ বাতিল করতে মামলা করে। অবশ্য এর আগেই ২৭ এপ্রিল হামসফর ট্রাস্টের অশোক রাও কাভি এবং আরিফ জাফর ৩৭৭ ধারা-র বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা