,

গরিব স্কুল শিক্ষক থেকে বিশ্বের শীর্ষ ধনী!

news-image

অনলাইন ডেস্ক: প্রবাদ আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে, লক্ষ্য অটুট থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। আর সেটাই প্রমাণ করেছেন ই-কমার্স আলিবাবা-র প্রতিষ্ঠাত জ্যাক মা। একজন গরিব স্কুল শিক্ষক থেকে আজ তিনি ২.৭১ লক্ষ কোটি টাকার মালিক।

জ্যাক মা-এর জীবন নিয়ে লেখা ‘আলিবাবা: দ্যা হাউস দ্যাট জ্যাক মা বিল্ট’ বইয়ে বলা হয়েছে ১৯৯৯ সালে নিজের অ্যাপার্টমেন্টে জ্যাক যখন আলিবাবা নামে সংস্থা খুলেছিলেন তখন সকলে তাকে সন্দেহের চোখে দেখতেন। প্রতারক ভাবতেন অনেকেই। পরে অবশ্য মানুষ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারক নয়। বরং তার উদ্যোগে সাধারণ মানুষের জীবনে অনেক কিছু আরও সহজ হয়ে উঠতে চলেছে।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বা অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মতো কম্পিউটার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড তার নেই। ছোটবেলায় কোনোদিন তিনি কম্পিউটার ব্যবহার করেননি। অঙ্কে একবার তিনি ১২০ তে ১ পেয়েছিলেন। ১৯৮০ সালে স্কুল শিক্ষকের চাকরি করা সেই জ্যাক মা এখন বিশ্বের ১৬তম শীর্ষ ধনী।

ব্যবসার কারণে ১৯৯৪ সালে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ইন্টারনেট পরিষেবা দেখে চমকে গিয়েছিলেন। কীভাবে মানুষ বাড়িতে বসেও বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন তা জ্যাক মা-কে বিস্মত করেছিল। এরপর ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে জ্যাক মা আলিবাবা শুরু করেন। এর জন্য ১৭ জন বন্ধুকে তৈরি করেছিলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এখন বিশ্বে ই কামর্স সাইটের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘আলিবাবা’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের