,

কাবুলে স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা, সাংবাদিকসহ নিহত ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা চালানো হয়েছে।এ ঘটনায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭০ জন।বুধবার রাতে রাজধানী কাবুলে অবস্থিত ক্লাবটিতে হামলা চালায় জঙ্গীরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে এ তথ্য জানা গেছে।

নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার স্পোর্টস ক্লাবে হামলা চালায় জঙ্গীরা। এর আগেও অনেকবার ওই এলাকায় বসবাসরত শিয়া হাজারা সম্প্রদায় হামলার শিকার হয়েছে।

তিনি জানান, এক ব্যক্তি ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ভেতরে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।হামলার পর হতাহতদের উদ্ধারে লোকজন জড়ো হলে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।এতে ২০ জন নিহত হয়েছে।

এই দ্বিতীয় বোমা বিস্ফোরণে দেশটির সবচেয়ে বড় ব্রডকাষ্টার টোলো নিউজের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

এদিকে, কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে অন্তত ৭০ জন। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের