,

বিশ্বের প্রথম টেস্ট টিউব সিংহশাবক

news-image

অনলাইন ডেস্ক: এতদিন টেস্ট টিউবে মানুষের বাচ্চার জন্মের কথা শুনেছেন। এর ব্যতিক্রম ঘটেছে এবার। দক্ষিণ আফ্রিকায় জন্ম নিল বিশ্বের প্রথম টেস্ট টিউব সিংহশাবক। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক বিড়াল প্রজাতির এ কৃত্রিম প্রজননবিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশটির অভয়ারণ্যে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্মানো এ সিংহশাবক দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে। গবেষক দলটি দক্ষিণ আফ্রিকার একটি পুরুষ সিংহের স্পার্ম নিয়ে একটি নারী সিংহের ভেতর স্থাপন করেন। প্রায় সাড়ে তিন মাস পর নারী সিংহটি দুটি স্বাস্থ্যবান শাবক জন্ম দেয়।

প্রিটোরিয়া ইউনিভার্সিটির স্তন্যপায়ী প্রাণী গবেষণা ইন্সটিটিউটের প্রফেসর আন্দ্রে গান্সউইন্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষের নানা কর্মকাণ্ডের কারণে জৈববৈচিত্র্য আজ হুমকির মুখে। বিগ ক্যাট বা বড় বিড়াল প্রজাতিগুলোও এতে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে অনেকে বিলুপ্তির দ্বারপ্রান্তে। এদের বিলুপ্ত হওয়া ঠেকাতেই আমাদের এ গবেষণা।’

কৃত্রিম প্রজনন পদ্ধতিটি আফ্রিকান সিংহের ওপর প্রয়োগ করা হলেও বিড়াল প্রজাতির বাকি সদস্যদের ক্ষেত্রেও তা কার্যকর হবে এমনটাই আশা গবেষকদের।

প্রজেক্টের প্রধান গবেষক ইসাবেল বলেন, ‘এ পদ্ধতিতে প্রজনন সিংহের জন্য এটাই প্রথম। এখন আমরা এই অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে বিপন্ন বিড়াল প্রজাতির সদস্যদের রক্ষার কাজ চালাব। ভবিষ্যতে তুষার চিতা ও বাঘের ওপর এ পদ্ধতি প্রয়োগ করতে চলেছি আমরা।’

গবেষকদের দাবি, এতে রয়েল বেঙ্গল টাইগার, তুষার চিতাসহ বিভিন্ন বিপন্ন বিড়াল প্রজাতিকে বিলুপ্তির কবল থেকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এ পদ্ধতি।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ