,

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক গ্রেফতার

news-image

সড়ক মহাসড়কে পরিবহন দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনা কাজ করে আসা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে বুধবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুদ্দিন চৌধুরী পরিবারের বরাত দিয়ে বলেন, মিরপুর মডেল থানা পুলিশ প্রথমে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এবং পরে উপরের নির্দেশে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি গতকাল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। মামলা নং ১৪। ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

 

mozammel

সর্বশেষ গত ৩১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৮’ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি।

সেখানে মোজাম্মেল হক বলেন, এবারের ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা শুরুর পর থেকে ঈদ শেষে ঢাকা ফেরার পথে মোট ২৩৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৫৯ জনের।

বিগত তিনটি ঈদুল আজহায় ঈদযাত্রায় দুর্ঘটনার চিত্র তুলে ধরে মোজাম্মেল হক বলেন, গত ২০১৬ সালের ঈদুল আজহায় ১৯৩ দুর্ঘটনায় ২৪৮ জন মারা যায়, আহত হয় ১০৫৫ জন, ২০১৭ সালে ২০৫ দুর্ঘটনায় মারা যান ২৭৪ জন আর আহত হয় ৮৪৮ জন। দুর্ঘটনায় ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর ১২ জন, ৪ জন চিকিৎসক, দু’জন প্রকৌশলী, ২ জন সাংবাদিক, দু’জন করে শিক্ষক ও শিক্ষার্থী, ৪২ চালক ও হেলপার, ৫৯ জন নারী, ৩৪ শিশু ও ৮ জন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এসব তথ্য তুলে ধরার পর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করেন তিনি। গত ৪ বছর ধরে দুর্ঘটনার কারণ হিসেবে ৭টি বিষয় পর্যবেক্ষণের অভিজ্ঞতার আলোকে এ সুপারিশ করে সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর