,

উলিপুর উপজেলায় ইউরিয়া সার সংকট

news-image

উলিপুর প্রতিনিধি  ,কুড়িগ্রাম : উলিপুরে অনাবৃষ্টির কারনে সেচ দিয়ে আমন ক্ষেত রোপন করেছে চাষীরা। কষ্টার্জিত সেই ক্ষেত ইউরিয়া সারের তীব্র সংকটের কারনে মারাক্তক ঝুকিতে পড়েছে। ডিলারের দোকানে ঘুরেও সার পাচ্ছেনা চাষীরা। চলতি মৌসুমে একদিকে পানির অভাব, অন্যদিকে সারের অভাবে বিপাকে পড়েছে চাষীরা।

চাষীদের অভিযোগ বাজার মনিটরিং না করায় ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার লোভে সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। উপজেলার ডিলাররা জানায় বাজারে সার না থাকায় এই সংকট দেখা দিয়েছে। চাষীদের অভিযোগ বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলা ও পৌরসভায় বিসিআইসির অনুমোদিত সার ডিলার রয়েছে ১৪ জন। সার নিতে আসা হোকডাঙ্গা দালাল পড়া গ্রামের চাষী হাবিবুর রহমান জানায়, সার ডিলার ও ব্যবসায়ীদের কাছে গিয়ে খোজ করে কোথাও সার পাওয়া যাচ্ছে না। তবে কোন কোন ডিলার ও সার ব্যবসায়ীরা জমাট বাধা সার গুড়ো করে ৮/৯ শতটাকায় বস্তা বিক্রি করছে।

জমাট বাধা সারর গুলো গুড়ো করতেও আপত্তি জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা আশোক কুমার রায় জানান, ডিলারদের ঘরে পর্যাপ্ত সার রয়েছে। কিন্তু সার গুলো জমাট বাধা বলে কৃষকেরা নিচ্ছে না। তবে এটা কৃত্রিম সংকট নয়। এই সুযোগে কেউ কেউ বেশি টাকায় সার বিক্রি করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের