,

মাছকে সতেজ দেখাতে নকল পাথরের চোখ!

news-image

অনলাইন ডেস্ক: মাছগুলো কি টাটকা, চোখ দেখে তো মনে হচ্ছে, এখনও বেঁচে আছে। ব্যস, সঙ্গে সঙ্গেই বাজারের থলিতে ভরে নিলেন মাছটা। কিন্তু বাড়ি গিয়েই ভাঙল ভুল। মাছগুলো তো মোটেও ভাল নয়। কিন্তু চোখ দেখে তো মনে হয়নি।

এরপরই সামনে এলো আসল ঘটনা। নকল চোখ লাগিয়ে মাছগুলিকে টাটকা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল। ঘটনাটি কুয়েতের একটি দোকানের। স্থানীয় একটি দৈনিকে খবরটি প্রকাশিত হতেই ছড়ায় চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হয় সেই দোকান।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে এক ব্যক্তি একটি টাটকা মাছ ও একটি পাথরের চোখ বসানো মাছের ছবি পাশাপাশি রেখে পোস্ট করেন। ভাল করে না দেখলে আলাদা করা খুবই মুশকিল। পোস্ট হতেই তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটারে এক ধাক্কায় ছয় হাজার লাইক পড়ে এই পোস্টে।

কেউ লেখেন, ‘এই মাছের দোকানদারকে শাস্তি পাওয়া উচিত।’ কেউ বলেন, ‘এতে বোঝাই মুশকিল। যদি পেটে এই নকল চোখ চলে যেত!’

একজন টুইটারে লেখেন, ‘এই মাছের দোকানের মালিক নিশ্চয়ই একজন সৃষ্টিশীল মানুষ। নইলে এটা কীভাবে মাথায় আসবে।’

অনেকে আবার মাছ নিয়ে নানা রকম মজার জোকসও পোস্ট করেন। তবে সব মিলে পচা মাছকে টাটকা বলে চালানোর জন্য নকল চোখ বসিয়ে বেচার চেষ্টা দেখে চমকে গিয়েছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের