,

এবার সাংসদ মনোরঞ্জন শীলকে অবাঞ্ছিত ঘোষণা

news-image

দিনাজপুর প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতি করা এবং জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করার অভিযোগ এনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বীরগঞ্জ-কাহারোল আওয়ামী লীগ ঐক্য পরিষদ। আজ বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলা সদরের বিজয় সরণিতে প্রতিবাদ সভা করে এই ঘোষণা দেওয়া হয়।

বীরগঞ্জ-কাহারোল আওয়ামী লীগ ঐক্য পরিষদের সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক সাংসদ আব্দুল মালেক সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হোসাইন বিপুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ মনোরঞ্জন শীল গোপালকে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে বিশাল একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার ১১টি ইউনিয়ন থেকে প্রায় ১১ হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয়।

এ সময় দিনাজপুর-ঠাকুরগাঁও সড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন তাঁর নিজ দল আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি শম্ভু ও তাঁর ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর। এ সময় সেখানে আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের