,

পর্দায় উষ্ণতা ছড়াতে ফিরছেন মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম গানের জন্য জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। শুরুটা শাহরুখ খানের বিপরীতে ‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গান দিয়ে হলেও, এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একে একে ভক্তদের মন জয় করেছেন আবেদনময়ী নাচে। তিন বছরের বিরতির পর আবারও নতুন আইটেম গান নিয়ে পর্দায় ফিরছেন তিনি।
পরিচালক বিশাল ভরদ্বাজের পরিচালনায় আসন্ন ছবি ‘পটাকা’র একটি আইটেম গানের শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন মালাইকা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গানটির কিছু টিজারও শেয়ার করেছেন এই তারকা। কালো ঘাগরা-চোলিতে তার লুক নজর কেড়েছে দর্শকদের।

এ প্রসঙ্গে মালাইকা সাংবাদিকদের বলেন, ‘আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভাল লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দুটোই আমার ভাল লেগেছে।’

গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা ফের জমিয়ে দেবেন বলেই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

২০১৫-এ ‘ডলি কি ডোলি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। এ বার ‘পটাকা’র অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের