,

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরের অফিসিয়াল কার্যক্রম শুরু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের নব নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মেয়রের দায়িত্বভার গ্রহণ করে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন। আজ বুধবার সকালে নগর ভবনে পৌঁছলে কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অফিসে প্রথম দিনের শুরুতে কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনি তাদের নানা বিষয়ে নির্দেশনা দেন।

এর আগে কাঙ্ক্ষিত মেয়রের চেয়ারে বসার আগেই তাকে ফুল ও মিষ্টি খাইয়ে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীগণ।

কাজ শুরু করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘নিরাপদ ও বাসযোগ্য পরিকল্পিত নগর গড়তে সেবার মনোভাব নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। নগর পরিষদ যাতে সমালোচনার মধ্যে না পড়ে, সে জন্যে সবাইকে নিয়ে আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের