,

শহিদুলকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

news-image

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তার স্ত্রী রেহনুমা আহমেদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে সারা হোসেন বলেন, আদালত আদেশ দিয়েছেন ড.শহিদুল আলমকে যেন জেলখানায় ডিভিশন দেওয়া হয়। শহিদুল আলমের পক্ষে ২৭ আগস্ট বিচারিক আদালতে ডিভিশন চেয়ে আবেদন করি। ওনাকে যেন প্রথম শ্রেণীতে রাখা হয়। আদালত আদেশও দিয়েছেন যেন কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এর মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে ওনার জামিনও হয়নি। তাই হাইকোর্টে ডিভিশন চেয়ে আবেদন করা হয়। এখন হাইকোর্ট আদেশ দিয়েছেন ওনাকে যেন প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের