,

এটি জাদুঘর, মোস্ট ওয়েলকাম : দুদক আইনজীবী

news-image

অনলাইন ডেস্ক : পুরাতন কেন্দ্রীয় কারাগার এই কথা বলা যাবে না, এটি জাদুঘর। এখানে যে কেউ অবাধে প্রবেশ করতে পারেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম দিনের বিচার কার্যক্রম শেষে আজ বুধবার দুপুর ১টায় নাজিমুদ্দিন রোডে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দুদক আইনজীবী বলেন, ‘কারাগারে কোনো বিচার হচ্ছে না। এটা পরিত্যক্ত কারাগার। এখানে যেকোন লোকের ফ্রি অ্যাকসেস আছে। এখানে জাদুঘর আছে, কমিউনিটি সেন্টার আছে। আপনারা জানেন, ১৯৯০ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ যখন জেলখানায় ছিলেন তখন গুলশানের একটি ভবনকে কারাগার বানানো হয়েছিল। জেল কোডের বিধান আছে যেকোন বাসভবন, যেকোন স্থানকে কারাগার হিসেবে ঘোষণা তারা দিতে পারেন।’

‘পুরাতন কেন্দ্রীয় কারাগার এই কথা বলা যাবে না’ এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটি কোনো কারাগার নয়। কারাগারের অংশও নয়, কারাগার হিসেবে বিবেচিতও হয় না। এখানে সব ভবনই পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে কেউ বসবাস করে না। জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, টিকিট কেটে যেকোন লোক প্রবেশ করতে পারে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে ভিজিট করতে পারেন। মোস্ট ওয়েলকাম।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ প্রসঙ্গে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘উনার মামলার জামিন ধার্য তারিখ পর্যন্ত। আজকে পর্যন্ত উনার জামিন আছে।’

তিনি আরও বলেন, ‘জামিনের মেয়াদ বৃদ্ধি করার জন্য উনি যদি আবেদন না করেন তাহলে আদালত আইনগত ব্যবস্থা নিতে পারেন। সুতরাং প্রত্যেকের পক্ষে জামিন এক্সটেনশন করার জন্য আবেদন করতে বলেছেন। আদালত খালেদা জিয়াকে বলেছেন আপনি পরে দরখাস্ত দিয়ে দিয়েন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের