,

বিয়ের প্রশ্নের উত্তরে যা বললেন সালমান

news-image

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো ‘বিগ বস ১২’ সিজন আবারও প্রচার শুরু হচ্ছে। ১৬ সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই শো। সঞ্চালক হিসেবে রয়েছেন সালমান খান। মঙ্গলবার ভারতের গোয়ায় ‘বিগ বস ১২’ উদ্বোধনে গিয়েছিলেন বলিউডের এই ভাইজান। নাচে গানে জমজামাট অনুষ্ঠানের পাশাপাশি ওখানেও সালমানের পিছু ছাড়লো না একটি বিশেষ প্রশ্ন।

বলিউডের মোস্ট এলিজিবল এই ব্যাচেলরকে এই প্রশ্নের মুখোমুখিই বেশি হতে হয়। সেটা হচ্ছে বিয়ে করছেন কবে? এমন প্রশ্ন হলে মজার ছলেই বিষয়টি এড়িয়ে যান সল্লু ভাই। এবার তার ব্যতিক্রম হলো না। কিছুটা মজার ছলে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলেন, ‘লোকজন এই প্রশ্নটা আমায় দীর্ঘ বছর ধরে করে আসছেন। আর যারা আমার এই প্রশ্ন করে এসেছেন তারা প্রায় সকলেই বিয়ে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছেন।’

জিনিউজ জানায়, সালমান খানের এমন উত্তরে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন। এদিনের অনুষ্ঠানে বিগ বসের বিচিত্র জোড়ির বিষয়েও প্রশ্ন আসে।সেখানে সালমান ‘জোড়ি’ শব্দের ব্যাখ্যা দেন। তিনি বলেন, বলে জোড়ি কথার অর্থ শুধুমাত্র বিবাহিত দম্পতি নয়। এর অর্থ আরও অনেক কিছুই হতে পারে। জোড়ি দুই মহিলা, দুই পুরুষেরও হতে পারে। আবার মামা-ভাগ্নে কিংবা বলিউডের বিশাল-শেখরের মতোও জোড়ি হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের