,

লেগুনা শূন্য ঢাকার রাজপথ

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘রুট পারমিট নেই, ঢাকার রাস্তায় কোনো লেগুনা চলতে দেয়া হবে না’ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার এই ঘোষণার পর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে লেগুনা চলাচল করতে দেখা যাচ্ছে না।

বুধবার সকাল থেকে ঢাকার অল্প কিছু রুট ছাড়া বেশিরভাগ রুটের লেগুনা স্ট্যান্ডে গিয়ে কোনো লেগুনা দেখা যায়নি। ফলে যাত্রীদের গন্তব্যে যেতে হয়েছে বিকল্প পথে।

রাজধানীর সাতরাস্তা থেকে বাড্ডা রুটের কোনো লেগুলা দেখা যায়নি। এই রুটের লেগুনাগুলো প্রতিদিন মগবাজার চৌরাস্তা থেকে ইউটার্ন নিয়ে মোড়ে অবস্থান নিয়ে একটি অস্থায়ী স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলতো। তবে সকাল থেকে সেখানে কোনো লেগুনা দেখা যায়নি।

যাত্রাবাড়ী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভোর থেকে চিটাগং রোড থে‌কে নিউমা‌র্কেট রু‌টে কোনো লেগুনা চলাচল করতে দেখা যায়নি।

মিরপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানান, মিরপুর থেকে মহাখালী রুটে কোনো লেগুনা চলাচল করতে দেখা যায়নি। তবে সকালে শেওড়াপাড়া থেকে ইব্রাহিমপুর-পুলপাড়ে (কচুক্ষেত) কয়েকটি লেগুনা চলেছে। তবে এগুলো নিয়মিত সড়কের ভেতরের গলি দিয়ে চলাচল করে। গুলিস্তান থেকে নবাবগঞ্জ সিকশন ও চকবাজার রুটেও কয়েকটি লেগুনা চলাচল করেছে বলে তথ্য পাওয়া গেছে।

মোহাম্মদপুর থেকে আমার প্রতিবেদক জানান, মোহাম্মদপুর থেকে বাড্ডা, ফার্মগেট ও শিয়া মসজিদ থেকে বাড্ডা রুটে কোনো লেগুনা চলাচল করছে না। এ ছাড়াও ঝিগাতলা থেকে মিরপুর-১ নম্বর রুটেও ছিল না কোনো লেগুনা।

এদিকে সকাল থেকে লেগুনা না থাকায় অনেকেই বিপাকে পড়েছেন, তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা সবাই পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ফারহান মোস্তাকিম নামে এক যাত্রী জানিয়েছেন, আমি প্রতিদিন মিরপুরের দারুস সালাম মহাখালীতে লেগুনা চড়ে আসি। আজ এই রুটে কোনো লেগুনা নেই। অফিস যেতে বিলম্ব হলেও যেহেতু প্রধান প্রধান সড়কে তাদের চলাচলের রুট পারমিট নেই সেহেতু তাদের চলতে না দেয়ার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।

বাংলাদেশ হালকা যানবাহন চালক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি বোরহান হালদার জসিম জাগো নিউজকে বলেন, গতকাল (মঙ্গলবার) ডিএমপি কমিশনারের বক্তব্যের পর রুট পারমিট ও অধিকাংশ চালকদের লাইসেন্স না থাকায় আজকের জন্য আমরা লেগুনা বন্ধ রেখেছি।

তিনি বলেন, আমরা মানুষের সেবা করি। আমাদেরও পেট আছে। আমরা চাই, যেন মানবিক দিক বিবেচনা করে আমাদের রুট পারমিট দেয়া হয়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকার প্রধান প্রধান সড়কে লেগুনা চলাচলের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে কোনো ধরণের লেগুনা চলবে না। কারণ সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। এ ছাড়া নগরীর প্রধান প্রধান সড়কে এগুলো চলাচলের কোনো রুট পারমিট নেই। ঢাকা মহানগরীর ভেতরে কোনোভাবেই এগুলো চলতে দেয়া হবে না। এসব মহানগরের বাইরের সড়কে চলবে।

ডিএমপি কমিশনারের এ ঘোষণার পরপরই রাজধানীর প্রধান সড়কগুলো থেকে লেগুনার সংখ্যা কমতে থাকে। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর