,

গণতন্ত্র সুদৃঢ় বলেই পছন্দের প্রার্থী বিজয়ী হচ্ছে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘দেশের গণতন্ত্র সুদৃঢ় বলেই জনগণ ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নিজ কার্যালয়ে রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী ও সিলেটে বিএনপির প্রার্থীর জয়ী হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কাউন্সিলররাও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন।

এসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রত্যেকটা এলাকার জনগণ ভোট দেয়ার অধিকার অর্জন করেছে এবং ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে পারছে, এটাই আজ প্রমাণিত। তিনি বলেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করেছি। নির্বাচনে কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেন। সেটাও আমরা সুনিশ্চিত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র মানে জনগণের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকারের প্রতি আমরা সম্পূর্ণভাবে নিবেদিত। আমরা চাই জনগণের অধিকার জনগণের হাতেই থাকবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- স্লোগানটা আমারই ছিল আপনারা জানেন। তবে কখনো কখনো ছোট-খাট ঘটনা ঘটে। যেখানেই ঘটে আমরা সাথে সাথে ব্যবস্থা নেই। জনগণের মৌলিক অধিকার তারা প্রয়োগ করবে। তাদের মনমতো প্রার্থী নির্বাচিত করবে।

তিনি বলেন, যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকে তাহলে একটা দেশ উন্নত হয়, সম্মৃদ্ধশালী হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।”

সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে আপনারা পরিবর্তন দেখতে পারছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল।”

অনুষ্ঠানে প্রথমে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর রাজশাহীর ৪০ ও সিলেটের ৩৬ জন কাউন্সিলরদের শপথ পাঠ করার স্থানীয় সরকারমন্ত্রী।

নির্বাচত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যে দলই করেন না কেন, আপনাদের সবসময় মাথায় এটাই রাখতে হবে যে, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে’।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্যরা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর