,

আনুশকা বললেন, ‘ইট’স অ্যা কমপ্লিমেন্ট!’

news-image

বিনোদন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই অভিনেত্রী আনুশকা শর্মার দুটি ছবি দেখা যাচ্ছে। একটিতে আনুশকা মুখ ভার করে গালে হাত দিয়ে বসে আছেন, অন্যটিতে তিনি হাত উঁচিয়ে কান্না করছেন। এমন ছবি দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অগণিত ট্রল হচ্ছে। বলা চলে, গত তিন সপ্তাহে আনুশকার এই ছবিগুলো নিয়ে যত ট্রল হয়েছে, সমসাময়িক কোনো ইস্যুতে এতো ট্রল হয়নি।

আনুশকার ওই ছবি দুটি তার নতুন ছবি ‘সুই ধাগা’র দৃশ্য থেকে নেয়া। ছবিটির ট্রেলার প্রকাশের পর দর্শকরা আনুশকার এই দুটি এক্সপ্রেশন নিয়ে মজায় মেতে ওঠেন। ইচ্ছেমত নানা রঙে-ঢঙে ট্রল করতে থাকেন। বিষয়টি নিয়ে আনুশকা শর্মা এতো দিন চুপ করেই ছিলেন। অবশেষে আনুশকা মুখ খুললেন।

আনুশকা বলেন, আমি ভেবেছি ট্রলগুলো অত্যন্ত মজার। এবং আমি সেগুলো আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করেছি। আমার মতে, ইট’স অ্যা কমপ্লিমেন্ট। দর্শকের কাছে আমার এই এক্সপ্রেশনগুলো ভালো লেগেছে, তাই তারা এটা নিয়ে চর্চা করছেন।

আনুশকা আরো বলেন, ট্রল আজকাল খুব স্বাভাবিক বিষয় হয়ে গেছে। মানুষ এটা তৈরিতে অনেক সময় ব্যয় করে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা ন্যাচারালিই হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘সুই ধাগা’। ছবিতে আনুশকার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ছবিটি পরিচালনা করেছেন শরত কাটারিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের