,

আউট হয়ে নিজেই লজ্জা পেলেন ব্যাটসম্যান!

news-image

স্পোর্টস ডেস্ক: এভাবেও কেউ আউট হতে পারে?‌ না দেখলে বোধহয় বিশ্বাস করা সম্ভব নয়। কখনও ব্যাট গিয়ে লাগল উইকেটে। হয়ে গেল হিট উইকেট। আবার পা কিংবা হেলমেট উইকেটে লেগেও ব্যাটসম্যানকে আউট হতে দেখা গেছে। কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটসম্যান জ্যাক ওয়েদারএল্ড যেভাবে আউট হলেন, তা দেখে নিজেও লজ্জা পাচ্ছেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি ম্যাচ চলছিল এনপিএস এবং ভিক্টোরিয়ার মধ্যে। ব্যাট করছিলেন ওয়েদারএল্ড। বাঁহাতি পেসারের বলটি ফ্রন্টফুটে ড্রাইভও করেছিলেন ওয়েদারএল্ড। বলটি প্যাডে লাগে। এরপরই ঘটে উদ্ভট ঘটনাটি। ব্যাটটা ওয়েদারএল্ডের হাত ফসকে একেবারে গিয়ে পড়ে উইকেটের উপর। অগত্যা প্যাভিলিয়নের পথ ধরতে হয় ওয়েদারএল্ডকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনাটির ভিডিও প্রকাশ করেছে। সেই সঙ্গে লিখেছে, ‘‌এনপিএস এবং ভিক্টোরিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচে জ্যাক ওয়েদারএল্ড উদ্ভটভাবে আউট হলেন।’‌ সোশ্যাল মিডিয়ায় এই উদ্ভট আউট নিয়ে ভীষণ চর্চা চলছে।

অবশ্য চলতি বছরের শুরুতে দুরন্ত ক্যাচ ধরে শিরোনামে এসেছিলেন ওয়েদারএল্ড। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন রেনেগাডস ম্যাচে ওয়েদারএল্ডের দুরন্ত ক্যাচ দেখে ধারাভাষ্যকার ও সাবেক অজি ক্রিকেটার মাইকেল স্লাটার অবাক হয়ে বলেছিলেন, ‘‌এরকম দুর্দান্ত ক্যাচ আগে দেখিনি।’‌

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর