,

নাফিসা কামালের কণ্ঠ নকল করে চাঁদাবাজি!

news-image

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক নাফিসা কামালের কণ্ঠ নকল করে বিভিন্ন দপ্তরে চাদাঁবাজি করা প্রতারক শাহিনকে (২৮) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া শাহিন উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক নাফিসা কামালের কন্ঠ নকল করে মুঠোফোনে হুবহু তাঁর মত করে কথা বলে বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে তদবির, চাদাঁবাজি করে আসছিলেন প্রতারক।

চৌদ্দগ্রামের বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ভূমি কর্মকর্তা, পুলিশের ওসিকে মুঠোফোনে কল করে বিভিন্ন তদবির করতেন এবং চাদাঁবাজি করতেন প্রতারক শাহিন। এ বিষয়টি জানতে পেরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এবং থানা পুলিশের সহায়তায় বিকেলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, শাহিন বড় ধরণের প্রতারক। সে আমার কাছেও ম্যাডামের কন্ঠ হুবহু নকল করে কয়েকবার কল করে তদবির করেছে। তাকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের