,

‘জিনের বাদশা’র নির্দেশে ৬০ বোতল গোলাপজল খেয়ে রোগীর মৃত্যু

news-image

কুমিল্লার চান্দিনায় জিনের বাদশা নামে এক কবিরাজের নির্দেশে ৬০ বোতল গোলাপজল খেয়ে ক্যান্সার আক্রান্ত শামীম খান (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।সোমবার রাতে উপজলার বাড়েরা ইউনিয়নের ছাতাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের মাহবুব খানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে ‘জিনের বাদশা’খ্যাত কবিরাজ আবুল কালাম দুরারোগ্য রোগের চিকিৎসা করেন এমন সংবাদ পেয়ে ক্যান্সার আক্রান্ত শামীম তার কাছে চিকিৎসা নিতে আসেন।

সোমবার বিকালে সেখানে আসার পর কবিরাজ তাকে ১০৭টি গোলাপ জল এবং ৮টি গামছা আনার জন্য বলেন। কবিরাজের কথামতো সেগুলো সংগ্রহ করেন শামীম। এ সময় কবিরাজ তাকে সব গোলাপজল খেতে দেন।কবিরাজের কথামতো রোগী শামীম ৬০ বোতল গোলাপজল খাওয়ার পর আর খেতে পারছিলেন না। এ সময় কবিরাজ সব গোলাপজল খেতে রোগী শামীমকে শারীরিক নির্যাতন করা শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মারা যান।

এদিকে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করে পুলিশে খবর দেন।চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ‘জীনের বাদশা’খ্যাত ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করা হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের