,

রাস্তায় সাবেক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

news-image

রাস্তায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা পুরো চিত্র ধরা পড়েছে কাছের এক সিসিটিভিতে।সোমবার সকালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদের একটি রাস্তায় এ ঘটনাটি ঘটেছে। নৃসংশভাবে হত্যার এ ভিডিওটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক সামাদ খান সাইকেল নিয়ে এগিয়ে যাওয়ার সময় লাল শার্ট পরিহিত এক ব্যক্তি পেছন থেকে তার ওপর হামলা চালান ও লাঠি দিয়ে অনবরত পেটাতে থাকেন। কিছু সময় পর আরও দুই ব্যক্তিকে লাল শার্ট পরিহিত হামলাকারীর সঙ্গে যোগ দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেটাতে দেখা গেছে। তিনজনের হামলায় বিপর্যস্ত সামাদ খান একসময় হাল ছেড়ে দেন।

মাটিতে পড়ে যাওয়া আবদুল সামাদ নিজেকে রক্ষার চেষ্টা করলেও একের পর এক আঘাতে দমে যান। পাশের ভবনের বারান্দা থেকে কয়েক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়েছেন এমনটি ফুটেজে দেখা গেছে।

৪০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে বেশ কয়েকটি সাইকেল ও মোটরসাইকেল এবং পথচারীকেও হামলার স্থানের পাশ দিয়ে চলে যেতে দেখা গেছে। বাহনগুলোর চালকরা ক্ষণিকের জন্য তাদের বাহনের গতি কমালেও কেউই সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে আসেনি। দেয়ালে ঠেস দিয়ে বসা গুরুতর আহত সামাদকে রেখে পরে হামলাকারীরা চলে যায়। গণমাধ্যমের ফুটেজে পরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালের বিছানায় মাস্ক পরা অবস্থায়ও দেখা গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিন ব্যক্তি প্রকাশ্যে রাস্তার ওপরই ৭০ বছর বয়সী আবদুল সামাদ খানের ওপর লাঠি দিয়ে হামলা চালায়। তারা আবদুল সামাদের রক্তাক্ত নিথর দেহ ফেলে চলে যায়। তার একটি হাতও প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ সময় আশপাশে অনেকের উপস্থিতি দেখা গেলেও কেউই আক্রান্ত বৃদ্ধকে রক্ষায় এগিয়ে আসেননি কেউ। গুরুতর আহত সামাদ খান পরে হাসপাতালে মারা যান।

এলাহাবাদ পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সামাদ খানের ওপর হামলার পেছনে আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের কথা উঠে এসেছে।

২০০৬ সালে উত্তরপ্রদেশ পুলিশ থেকে অবসর নেয়া সামাদ খানকে হত্যায় ১০ জনকে আসামি করে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। জুনাইদ নামের যে ব্যক্তিকে হামলার প্রধান অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, তার নামে থানায় অন্তত ১০টি মামলা আছে বলে জানা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর