,

কুকুর যখন হাঁস ছানাদের অভিভাবক!

news-image

বিশ্বজুড়ে মানুষ যখন সহিংসতায় লিপ্ত, তখন প্রাণীসমাজে দেখা গেল এক আশ্চর্য বৈপরীত্য! নিজের গোত্র ও বৈশিষ্ট্য ভুলে, এক কুকুর তার পরম স্নেহে বড় করে তুলছে কিছু হাঁস ছানাদের। হাঁস ও কুকুরের মধ্যে সাধারণত বন্ধুত্ব হয় না। উল্টো কুকুর দেখলে, ভয়ে দৌড়ে পালায় হাঁসের দল। কিন্তু, এই চিরাচরিত নিয়ম ভেঙে দিয়েছে যুক্তরাজ্যের একটি কুকুর, যার আদরে বড় হচ্ছে এক ঝাক হাঁসের বাচ্চা।

অদ্ভুত এই দৃশ্য দেখা গেছে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় কাউন্টি-এসেক্সের স্ট্যানশেড শহরে। কয়েক মাস আগে, ওই শহরের একটি বাড়িতে সদ্য জন্ম নেওয়া কিছু হাঁসের বাচ্চা রেখে, মা হাঁসটি হারিয়ে যায়।

মা হাঁসের বাচ্চাগুলো যখন মৃতপ্রায়, তখন ত্রাতার ভূমিকায় হাজির হয় ওই বাড়ির একটি কুকুর। ল্যাব্রাডর জাতের কুকুরটি পরম মমতায় হাঁসের বাচ্চাগুলোকে কাছে টেনে নেয়। এরপর থেকে কুকুরটিই তাদের মায়ের ভূমিকা পালন করছে। এখন বাচ্চাগুলোর সার্বক্ষণিক সঙ্গী ও অভিভাবক কুকুরটি। তথ্য: ইন্ডিপেন্ডেন্ট ডটইউকে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের