,

ইদলিবে বেপরোয়া হামলার ব্যাপারে ট্রাম্পের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে বেপরোয়া হামলা না চালাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইরানের সহায়তায় ওই অঞ্চলে বেপরোয়া হামলায় মানবিক সংকটের পাশাপাশি লাখ লাখ লোক নিহত হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আজ দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছ।

তবে রাশিয়া ও ইরান জানিয়েছে, ইদলিবের উগ্রপন্থীদের অবশ্যই পরাজিত হতে হবে। সরকারি বাহিনীর যেকোন হামলায় সমর্থন দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশ দু’টি। তাছাড়া গত সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া ও ইরানের বাহিনীগুলো।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ রয়েছে বাশার আল-আসাদের অনুগত সামরিক বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার বিরুদ্ধে।

এদিকে, সোমবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, রুশ ও ইরানিরা সম্ভাব্য এই মানবিক বিপর্যয়ে অংশ নিতে গিয়ে গুরুতর মানবিক ভুল করতে যাচ্ছে। এ হামলায় লাখ লাখ লোক নিহত হতে পারে, যা হতে দেয়া যায় না!

বাশার আল-আসাদ ইদলিব পুনরুদ্ধার করতে ধাপে ধাপে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। এই প্রদেশের আশপাশের এলাকাগুলো আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের দখলে থাকা শেষ গুরুত্বপূর্ণ এলাকা। যেখানে প্রায় ৩০ লাখ বেসামরিক লোকের বসবাস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের