,

সিক্স প্যাক লুকে আসছেন শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান সুদর্শন নায়ক, এটা নিয়ে কারও দ্বিমত নেই। তার অভিনয়, অ্যাকশন কিংবা ড্যান্স নিয়েও দর্শক সন্তুষ্ট। কেবল তার একটি বিষয় নিয়েই মাঝেমধ্যে দর্শকরা অসন্তুষ্ট হন। সেটা হচ্ছে শাকিবের বডি ফিটনেস। তুমুল জনপ্রিয় এই নায়ককে কখনো বডি বিল্ডার রূপে দেখতে পাননি দর্শকরা। এই অপূর্ণতা তাদের অনেক দিনের।

এবার দর্শকের সেই চাওয়া পূর্ণ হতে চলেছে। শিগগিরই সিক্স প্যাক লুকে আসছেন শাকিব খান। নতুন ছবি ‘প্রিয়তমা’-তে তাকে এমন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

শাকিবের নিজস্ব প্রযোজনায় নির্মাণ হবে ‘প্রিয়তমা’ ছবিটি। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলী। আর ছবিটির পরিচালনা থাকছেন ‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। আগামী বছর ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা শোনা যায়। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছেন শাকিব খান। তাই আগামী বছরের ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেবেন বলে ভাবছেন।

এই ছবিতেই শাকিব খানকে দেখা যাবে সিক্স প্যাকে। বিষয়টি জানালেন ছবির নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, শাকিব খান নিজেকে সিক্স প্যাক লুকে আনার জন্য ছবির মুক্তিতে সময় নিচ্ছেন। যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।

এদিকে মাঝখানের সময়টায় শাকিব নতুন আরেকটি ছবি করবেন। এই ছবিও পরিচালনা করবেন হিমেল আশরাফ। যেখানে শাকিবের সঙ্গে অভিনয় করবেন ঢালিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা পরীমনি। সম্প্রতি নতুন এই ছবি নিয়ে একটি মিটিং করেছেন শাকিব, পরীমনি ও হিমেল আশরাফ।

নতুন এই প্রজেক্ট নিয়ে হিমেল আশরাফ জানান, প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগিরই সব কিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা