,

রাজধানীতে কোনও লেগুনা চলবে না

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এখন থেকে আর কোনও লেগুনা (হিউম্যান হলার) চলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এগুলোর জন্যই সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়।’ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতা প্রোগাম ঘোষণার সময় তিনি এই বক্তব্য দেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তাই এখন থেকে আর কোনও লেগুনা চলবে না। এতদিন যেসব লেগুনা চলছে, তার কোনও রুট পারমিট নেই। সব অবৈধভাবে চলছে, কারও কোনও অনুমতি নেই।’
তিনি আরও বলেন, ‘তবে শহরের উপকণ্ঠে লেগুনা চলতে পারবে। সেখানে লেগুনা চললে কোনও বাধা দেওয়া হবে না। যেমন বসিলা, ৩০০ ফিট এলাকার ওদিকে চলতে পারবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে