,

জ্বর নিয়েই গানের শুটিং করলেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক: চলছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ‘নোলক’ নামের এই ছবিটির প্রায় আশি ভাগেরও বেশি দৃশ্যায়ণ শেষ। এখন চলছে গানের শুটিং। রাজধানীতে নায়িকা ববিকে নিয়ে গতকাল রাতভর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

জানা গেছে, জ্বর নিয়ে গত দুদিন ধরে গানের শুটিং করেছেন শাকিব খান। গতকালও গায়ের তাপমাত্র ছিলো অনেক বেশি। গানের শুটিং শেষ, তাই আগামী দুদিন বিশ্রামে থাকবেন শাকিব খান। চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

‘নোলক’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। ফরহাদ জানান, ‘ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজকের। তাই পুরোদমে চলছে এর শুটিং। নায়ক শাকিব খানও ছবিটি নিয়ে বেশ আন্তরিক। জ্বর নিয়েও তিনি শুটিং করেছেন দুদিন। টিমের উপর নেতিবাচক প্রভাব পড়ে তাই কাউকে বিষয়টি বুঝতেই দেননি। শুটিং শেষ হবার পর জানতে পারি যে তিনি অসুস্থ। আমরা পুরো টিম শাকিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’

হৃদয় খান ও আনিকার গাওয়া গানের সঙ্গে শুটিং করেছেন শাকিব-ববি। ‘কতটা মায়া তোর/ দুটি চোখে/ আমাকে করেছে ব্যাকুল/ কেড়ে নিয়েছে রাতের ঘুম এমন কথার গানটির শিরোনাম ‘জলে ভাসা ফুল’।

তিনি আরও জানান, ছবির আর দুটি গানের শুটিং বাকি আছে। সেগুলোর শুটিং হবে দেশের বাইরে। দেশের বাইরে করার কথা রয়েছে।

‘নোলক’ ছবিতে শাকিব ও ববি ছাড়া আরো অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এর পরিচালনা করছেন রাশেদ রাহা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা