,

প্রেমের খবরকে ‘গোবর’ বললেন শাস্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বলিউড অভিনেত্রী নিমরাত কৌরের প্রেমের খবর ফাঁস হওয়ার পর সরগরম ভারতের গণমাধ্যম। খবর বেরিয়েছে, নিজের চেয়ে ২০ বছরের ছোট নিমরাতকে শীঘ্রই বিয়েও করবেন শাস্ত্রী। তাৎক্ষণিকভাবে এমন খবরের প্রতিক্রিয়া না জানালেও অবশেষে মুখ খুলেছেন ভারতের কোচ।

২০০৪ সালে বলিউডে নাম লেখান ৩৬ বছর বয়সী নিমরাত। এখনো পর্যন্ত ছোট-বড় ১১টি সিনেমা ও তিনটি টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী হিসেবে ‘এয়ারলিফট’ সিনেমা করে বেশ নাম কামিয়েছেন নিমরাত।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ২০১৫ সাল থেকে ডেটিং করছেন শাস্ত্রী ও নিমরাত। প্রথমবার একটি গাড়ির পর্দা উন্মোচন অনুষ্ঠানে একত্রে ক্যামেরায় বন্দী হয়েছিলেন দুজন। এরপর থেকে নিয়মিতই নানান কোম্পানির গাড়ির অনুষ্ঠানে একত্রে দেখা গিয়েছে নিমরাত-শাস্ত্রী জুটিকে। এবার নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন দুজন।

তবে এমন খবরকে গোবরের সঙ্গেই তুলনা করেছেন শাস্ত্রী। ভারতীয় কোচ ক্ষুব্ধ কন্ঠে বলেন, ‘এক বস্তা গোবর নিয়ে আমি আর কি বলব। কিছু বলার নেই। গোবর নিজেই তো সব বলে দেয়।’ সর্বশেষ কবে নিমরাতের সঙ্গে দেখা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, ‘যখন আমি এটাকে গোবর বলছি, আপনাদের তো বোঝার কথা।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা