,

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক: তিন ঘন্টা ৩৫ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। তবু শেষ হাসিটা হাসতে পারলেন না রজার ফেদেরার। সুইস টেনিস কিংবদন্তিকে ইউএস ওপেন থেকে বিদায় করে দিলেন বিশ্বের ৫৫ নাম্বার অবাছাই জন মিলম্যান।

অথচ এবার ইউএস ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের ফেবারিট ছিলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। লড়াইটাও হয়েছে জম্পেশ। তবে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় মিলম্যানের কাছে ৩-৬, ৭-৫, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৩) সেটে হার মানতে হলো ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী সুইস তারকাকে।

এবারই প্রথমবারের মতো ইউএস ওপেনে সেরা পঞ্চাশ র্যাংকিংয়ের বাইরের কোনো খেলোয়াড়ের কাছে হারলেন ফেদেরার। তাকে হারানো মিলম্যান বুধবার কোয়ার্টার ফাইনালে খেলবেন দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের বিপক্ষে।

ইউএস ওপেনে ছেলেদের বিভাগে শেষ আটে নাম লেখানো একমাত্র অবাছাই খেলোয়াড় মিলম্যান। ২৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় এর আগে কখনও সেরা দশের কোনো টেনিস তারকাকে হারাতে পারেননি।

ইউএস ওপেনে র্যাংকিংয়ে ৫০-এর বাইরে থাকা খেলোয়াড়দের বিপক্ষে ৪১ ম্যাচে প্রথমবারের মতো হারের স্বাদ পেলেন ফেদেরার। এমন অপ্রত্যাশিত হারের জন্য অতিরিক্ত গরমকেই দায়ী করেছেন সুইস টেনিস কিংবদন্তি।

ম্যাচ শেষে হতাশ ফেদেরার বলেন, ‘খুবই গরম ছিল। এমন একটি রাত ছিল যে আমি বাতাস পাচ্ছিলাম না। এই কন্ডিশনে আমি শুধু সংগ্রামই করলাম। আমার সঙ্গে এবারই প্রথম এমন কিছু হলো। ঘামছিলাম এবং শক্তি ক্ষয় হচ্ছিল। তবে ভালো লাগছে যে ম্যাচটা শেষ হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে