,

এই প্রথম ‘মিস ইংল্যান্ড’ এর ফাইনালে হিজাবি নারী!

news-image

সারা ইফতেখার। বয়স ২০। হিজাব পরিহিত এই নারী মিস ইংল্যান্ড-২০১৮ সালের আসরে ফাইনালে উঠেছেন।আজ মঙ্গলবার নটিংহ্যামশায়ারের কেলহ্যাম হলে মিস ইংল্যান্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এই প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নেবেন সারা।প্রথম মুসলিম হিসেবে মিস ইংল্যান্ড হতে চান তিনি।

এই প্রতিযোগিতায় জিততে আরো ৪৯ জন প্রতিযোগীর সঙ্গে ব্যাপক লড়াই করতে হবে সারাকে। এই প্রতিযোগিতায় জয়ী হলে চীনে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এই মুসলিম নারী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারা জানান, প্রতিযোগিতার ফাইনালের পৌঁছানো ‘কতটা দারুণ’ তা তিনি বোঝাতে পারবেন না।নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেলফি দিয়ে সারা লিখেন, ওয়াও!!! ২০১৮ সালের মিস ইংল্যান্ডের ফাইনালে পৌঁছানোর অনুভূতি বোঝাতে পারবো না। আলহামদুল্লিাহ।

সারা বলেন, এটা একটা অবিশ্বাস্য অনুভূতি এবং আমি কখনো ভুলবো না।জানা গেছে, ১৬ বছর বয়সে নিজের ব্যবসা চালু করা সারা তার জনপ্রিয়তাকে ব্যবহার যে অর্থ পেয়েছেন তা দিয়ে একটি দাতব্য সংস্থা খুলেছেন। সারা গোফান্ডমি দাতব্য সংস্থাটি দক্ষিণ আমেরিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, ভিয়েতনামের বাস্তুচ্যুত শিশু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে।সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে