,

ইসরাইলের সবচেয়ে জনপ্রিয় নাম ‘‌মোহাম্মদ’

news-image

ইসরাইলে চলতি বছরে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। মঙ্গলবার দেশটির জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।গত ১২ মাসে দেড় লাখেরও বেশি শিশু জন্ম নেয় ইসরাইলে। তাদের নামকরণে ১০টি জনপ্রিয় নাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে।

ছেলেদের জনপ্রিয় নাম হচ্ছে- মোহাম্মদ, ইয়োসেফ, অ্যারিয়াল, ওমার, আদম, ডেভিড, ড্যানিয়াল, লাভি, এটান, উরি।আর মেয়েদের নাম হচ্ছে- তামার, অ্যাভিগাল, মিরিয়াম, সারা আদেল, ইয়াল, নোয়া, শিরা, নয়া, লিয়া।

মোহাম্মদের মতো আরবি ভাষার নামগুলো বাদ দিয়ে সবচেয়ে জনপ্রিয় ইহুদি নামগুলোও প্রকাশ করেছে ইসরাইল।কিন্তু এই পঞ্চমবারের মতো কট্টর ইহুদি রাষ্ট্র ইসরাইলে ইসলামের নবী মোহাম্মদের নাম জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে।

বিশ্বজুড়ে মোহাম্মদই সবচেয়ে জনপ্রিয় নাম বলে মনে করা হচ্ছে।ইসরাইলের ৮০ লাখ জনসংখ্যার মধ্যে সাড়ে ১৭ শতাংশ হচ্ছেন ফিলিস্তিনিরা। দেশটি এসব নাগরিকের ওপর ব্যাপক বৈষম্যমূলক নীতি আরোপ করে রেখেছে।

২০১৩ সালে ইসরাইলি দৈনিক হারিটজ অভিযোগ করেছে, সরকারি তালিকায় আরব থেকে উৎপত্তি হওয়া নামগুলো বাদ দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে দেশটির কর্তৃপক্ষ মোহাম্মদকে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে দেখাচ্ছে।ইসরাইলকে একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে পার্লামেন্টে নতুন আইন পাস করা হয়েছে। যেটিকে বর্ণবাদী আখ্যা দিয়ে সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা