,

মর্মাহত লতা মঙ্গেশকর

news-image

বিনোদন ডেস্ক : হিন্দি গানের রিমিক্স ভার্সান নিয়ে এর আগেও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। আবারও বলিউডি গানের রিমিক্স স্টাইল নিয়ে দুঃখ প্রকাশ করলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর গাওয়া এক কালজয়ী গানের রিমিক্স ভার্সান নিয়ে তিনি যে একেবারেই খুশি নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন।

কিংবদন্তিসম ‘পাকিজা’ ছবির ‘চলতে চলতে’ গানই নতুন করে গেয়েছেন আতিফ আসলাম। ‘মিত্র’ নামের একটি নতুন বলিউডি ছবির জন্যই এই গান গেয়েছেন আতিফ। যা আপনার শ্রবণের পীড়া বাড়াবে।

আতিফের ওই গান না শুনলেও এ নিয়ে সরব হয়েছেন লতা। তিনি বলেছেন, তিনি শুনতে চান না ওই গান। পুরনো গানের এই রিমিক্স করার ট্রেন্ড তাঁর খারাপ লাগে। তিনি আরো বলেছেন, তিনি শুনেছেন গানের কথাও বদলে দেওয়া হয় রিমিক্স ভার্সানে। কার অনুমতিতে এসব হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন সুরসম্রাজ্ঞী। সুরকার এবং গীতিকারদের সৃজনশীলতা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই বলেও আওয়াজ তুলেছেন প্রবাদপ্রতিম এই সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে সরব হয়েছেন সংগীতশিল্পী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। তিনি কটাক্ষের সুরে বলেন, আতিফ আসলামকে সম্মান জানিয়েই বলছি, একজন গায়ক হিসেবে এ ব্যাপারে মন্তব্য করার চেয়ে দুই মিনিট নীরবতা পালন করব বরং। কবি-শিল্পীদের স্বাধীনতাও যে আজ বিলুপ্তির পথে, সে ব্যাপারেও মন্তব্য করেন বাবুল।

‘সত্যমেব জয়তে’ ছবিতে বলিউডের আরেক সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের গাওয়া ‘দিলবর দিলবর’ গানটি রিমিক্স করা হয়েছে। এ নিয়ে অলকা বলেন, কেন ওঁরা নতুন কোনো গান বানান না…..একটা সুপারহিট গানকে ব্যবহার করে তা বিকৃত করে গান বানান…..এবং বলেন যে, কত জনপ্রিয় হয়েছে গান?

তিনি আরো বলেন, তাঁদের পুরনো গান নিয়ে এসব করা হচ্ছে…..কিন্তু নতুনদের ‘ঔদ্ধত্য’ দিন দিন বেড়েই চলেছে। এখন ওঁরা লতাজির গানের সঙ্গেও এমনটা করছেন। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের