,

এই পাঁচ ধরণের ক্যান্সার সহজে ধরা পড়ে না

news-image

স্বাস্থ্য ডেস্ক : ক্যান্সার। এই রোগের নাম শুনলেই আঁতকে ওঠে মানুষ। প্রতিনিয়ত বিজ্ঞানী ও চিকিৎসকরা এই রোগের ওষুধ আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যতদিন ধরা না পড়ে, ততদিন এই রোগের সাথে মোকাবিলাও করা যায় না। কয়েকটি ক্যান্সার রয়েছে, যেগুলো প্রথম পর্যায় সনাক্ত করা খুব কঠিন। জেনে নিন সেগুলো-

প্যানক্রিয়াটিক ক্যান্সার : এই ক্যান্সার সহজে ধরা পড়ে না। কারণ এতে রোগী কোনো ব্যথা অনুভব করেন না। ভিতরেই বাসা বাঁধতে থাকে এই রোগ।

কিডনির ক্যান্সার : এর উপসর্গগুলো দেখেও চট করে বোঝা যায় না। কোমরে ব্যথা, সারাদিন ক্লান্তি বোধ করা, প্রস্রাবে রক্ত। সাধারণ টেস্টে এই ক্যান্সার ধরা পড়ে না।

ওভারিয়ান ক্যান্সার : পেটের গভীরে থাকার কারণে এই ক্যান্সার ধরা পড়ে না সহজে। মাত্র ২০ শতাংশ ধরা পড়ে। চতুর্থ স্টেজে যাওয়ার পরে এই ক্যান্সার ধরা পড়ে।

যকৃতে ক্যান্সার : এই ক্যান্সারের কোনো উপসর্গ নেই। বিশেষ করে টিউমরটি যদি আকারে ছোট হয়। একেবারে শেষ পর্যায়ে গিয়ে এটি ধরা পড়ে।

ব্রেন ক্যান্সার : মস্তিষ্কের ক্যান্সারও ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। ব্যক্তিত্বে পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, হাত-পা কাঁপা এই উপসর্গগুলো দেখলে অবশ্যই এমআরআই বা সিটিস্ক্যান করানো উচিত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের