,

শাকিব খানের সঙ্গে কী করছেন পরীমনি?

news-image

বিনোদন প্রতিবেদক: জ্বর নিয়ে শুটিং করছেন শাকিব খান। আবার নতুন ছবির পরিকল্পনার জন্য পরিচালক আর নায়িকার সঙ্গে মিটিং করছেন। এর মাঝেও সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জনপ্রিয় এই চিত্রনায়কের সঙ্গে দেখা হলো এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির। আড্ডার পর পরীমনি তাঁর ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে সেলফিতে দেখা গেছে শাকিব খানকে। এরপর থেকে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে কী করছেন পরীমনি?

শাকিব খান ও পরীমনির কাছ থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। তবে আড্ডায় থাকা পরিচালক হিমেল আশরাফ কিছুটা ধারণা দিলেন। তা-ও ছবি পোস্ট করার দুদিন পর। বললেন, ‘নতুন কিছু পরিকল্পনা চলছে। প্রাথমিক আলোচনার জন্য একসঙ্গে বসা।’

কী সেই পরিকল্পনা? এই পরিচালক বলেন, ‘একটা নতুন ছবির ব্যাপারে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছুই হয়নি। প্রাথমিক আলাপ যা হওয়ার, তা হয়ে গেছে।’

শাকিব খানের প্রযোজনা থেকে ‘প্রিয়তমা’ নামের একটি ছবির কাজ শুরু করার কথা ছিল হিমেল আশরাফের। তার আগেই নতুন আরেকটি কাজ শুরু হবে বলে জানান তিনি। কারণ হিসেবে এই নির্মাতা বলেন, ‘ওই ছবির মুক্তির তারিখ শাকিব ভাই পিছিয়ে দিয়েছেন। আগে মুক্তির তারিখ ছিল আগামী বছরের ভালোবাসা দিবস। কিন্তু নতুন চিন্তায় ছবিটি ঈদের মতো উৎসবে মুক্তি দেওয়ার ইচ্ছা তাঁর। তা ছাড়া শাকিব ভাইকে এই ছবিতে সিক্স প্যাকে হাজির করা হবে। তারও প্রস্তুতি চলছে পুরোদমে।’

শাকিব খান ও পরীমনি অভিনীত প্রথম ছবি এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ মুক্তি পায় ২০১৫ সালে। এরপর শাকিবের সঙ্গে পরীমনিকে দেখা যায় সফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিতে। হিমেল আশরাফের এই ছবিটি যদি চূড়ান্ত হয়, তাহলে একসঙ্গে ৩ নম্বর ছবির কাজ করা হবে তাঁদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের