,

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্টে ১০ জন গুলিবিদ্ধ, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি ফ্ল্যাটে ১০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। রবিবার রাতে সানবারনারদিনোতে এই ঘটনা ঘটে। তবে কিভাবে তারা গুলিবিদ্ধ হলেন তা জানা যায়নি। খবর রয়টার্সের

সানবারনারদিনোর পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন রিচার্ড লহেড জানান, স্থানীয় সময় পৌনে ১১টায় আমরা লস অ্যাঞ্জেলস থেকে ৬০ মাইল দূরের একটি অ্যাপার্টমেন্টে গুলির খবর পাই। সেখানে গিয়ে দেখতে পাই ১০ জন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক। সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

লহেড জানান, পুলিশ সোমবারও তদন্ত করেছে। অ্যাপার্টমেন্টে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কে বা কারা হামলা চালিয়েছে তাও জানা যায়নি। এর আগে গত ২৬ আগস্ট ফ্লোরিডার জ্যাকসনভিলেতে এক বন্দুকধারী ভিডিও গেম খেলায় সময় গুলি চালিয়ে ২ জনকে হত্যা এবং ৯ জনকে আহত করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে