,

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

অনলাইন ডেস্ক: পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন তিনজন। তারা হলেন- ক্ষমতাসীন তেহরিক ই ইনসাফ পার্টির আরিফ আলভি, পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং জমিয়তে উলামায়ে ইসলামির ফজলুর রহমান।

নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট গৃহীত ভোটের অর্ধেকের চেয়ে এক ভোট বেশি পেতে হবে।
গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশনের অতিরিক্ত উপপরিচালক জানান, পার্লামেন্টের যৌথ অধিবেশনে আইনপ্রণেতারা ভোট দেবেন। গোপন ব্যালট বক্সের ভোট গণনা শেষে বুধবার নাগাদ ফলাফল ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।

প্রেসিডেন্ট নির্বাচনে ইমরানের দলের প্রার্থীরই বিজয় হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ নির্বাচনে একক প্রার্থী দিতে বিরোধী দল ব্যর্থ হওয়ায় ভাগ্য খুলে গেছে আরিফ আলভির।

আগামী ৮ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হুসেইনের মেয়াদ শেষ হচ্ছে। এর পরই পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন আজকের বিজয়ী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের