,

খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানে ক্ষমতার মসনদে বসেছেন ইমরান খান। তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ক্ষমতায় বসেই ঘোষণা দিয়েছে সুইডিশ গভর্নেন্স মডেলে দেশ পরিচালনার।

ইমরান খান আগামী পাঁচ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেনে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন পাকিস্তানবাসীকে।

ইমরান খানের এ মক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে দেশের মধ্যে। ইমরান খানের সমালোচনা করতে বাংলাদেশের সঙ্গে দেশটির বর্তমান অবস্থার তুলনা করেছেন দেশটির একজন বুদ্ধিজীবী।

সম্প্রতি পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত একটি টকশোর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে এক বক্তা বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানকে ৫ বছরের মধ্যে সুইডেন নয়, ১০ বছরে অন্তত বাংলাদেশের পর্যায়ে উন্নীত করার অনুরোধ করা হচ্ছে।

পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আরে, খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো! পাঁচ বছর নয়, অন্তত ১০ বছরের মধ্যেও যেন ইমরান খান পাকিস্তানকে বাংলাদেশের সমপর্যায়ে নিয়ে আসতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে বছরে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়, যেখানে পাকিস্তানে হয় মাত্র ১০০ বিলিয়ন মার্কিন ডলার। আবার বাংলাদেশ বছরে রফতানি খাতে আয় করে ৪০ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের আয় মাত্র ২২ বিলিয়ন ডলার।

উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের