,

বাঙালি প্রেমিক-জুটির গল্প শাহরুখের মুখে!

news-image

বিনোদন ডেস্ক।। মানুষের ভাগ্যে কেউ খণ্ডাতে পারে না। অনেকে এক সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখলেও, তা সত্যি করে তুলতে পারেন না। কারণ ভাগ্যে যা থাকে সেটা বদলানোর ক্ষমতা কারও নেই। রেলের দুটি লাইনের মত সমান্তরালভাবে এগোতে থাকে তাঁদের জীবন। এমনই দুই চরিত্র প্রেরণা আর অনুরাগ। বহু বছর আগে, ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অনুরাগ আর প্রেরণার প্রেমকাহিনি, সিরিয়ালের নাম `কসৌটি জিন্দগি কি`। এবার আসছে তার দ্বিতীয় ভাগ।

দুই বাঙালি প্রেমিক প্রেমিকা জুটি, অনুরাগ আর প্রেরণার কাহিনি ফের একবার নতুন রূপে তুলে ধরছে `কসৌটি জিন্দগিকে ২`। আর এই কাহিনির সূত্রধার এবার বলিউড বাদশা শাহরুখ খান। তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন নতুন যুগের দুই নতুন চরিত্রের সঙ্গে। আর এই কাহিনি ফের একবার রচিত হয়েছে কলকাতাকে ঘিরে। হাওড়াব্রিজ, থেকে গঙ্গা নদী, সমস্ত কিছুই তুলে ধরা হয় সিরিয়ালের দ্বিতীয় ট্রেলারে।

শাহরুখ অভিনীত এই দ্বিতীয় ট্রেলারটি আপাতত ভাইরাল। সদ্য মুক্তি প্রাপ্ত এই ভিডিও ঘিরে ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে ইন্টারনেটে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসতে চলেছে এই নতুন সিরিয়াল `কসৌটি জিন্দগি কে ২।`

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের