মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন, মাছি তাড়াতে কিছু কার্যকরি কৌশল

news-image

ডেস্ক রিপোর্ট।। মাছি নিয়ে সব থেকে বেশি ভয়ের বিষয় হচ্ছে মাছি সব চাইতে বেশি রোগ জীবাণু বহন করে বেড়ায়। তাই বড় এবং ছোট সবার জন্য মাছি একটি ঝুঁকির বিষয়। খাবারের ঘরে এবং বিশেষ করে রান্নাঘরে মাছির উপদ্রব বেশি থাকে। মাছির থেকে ছড়ায় নানান রোগ। অন্য কোনো ঘর থেকে মাছি তাড়ানো যতটা সহজ রান্নঘর থেকে ঠিক ততটাই কঠিন। একবার তাড়ালে আবার আসে। আসুন জেনে নিই ঘরোয়া উপায়ে খুব সহজে মাছি তাড়ানোর কিছু কৌশল।

কর্পূর: কর্পূর মাছি তাড়াতে অনেক বেশি কার্যকরী। কিছুতে ধোঁয়া তৈরি করে তাতে কর্পূর ছিটিয়ে দিন। কর্পূরের ধোঁয়া ঘরে কিছুক্ষণ রাখুন। দেখবেন মাছি আপনার বাসায় আর আসছে না।

এক্ষেত্রে ধুপের সাথে দিবে না। তাহলে দুইটার গন্ধ মিলে একটা খারাপ অবস্তা তৈরি করবে। কাঠের গুঁড়া বা আঁশ দিয়ে ধোঁয়া তৈরি করুন। সেটাতে কর্পূর দিন। এছাড়া আরো যেসব জিনিসের মাধ্যমে আপনার আশপাশ থেকে মাছি সহযেই মাছি পালাবে.

ভিনেগার: ঘরে বেশি মাছি হলে সারা ঘরে ভিনেগার স্প্রে করে দিন। অথবা একটি রুমাল ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়ে, রুমালটা সারা বাড়ি নেড়ে নেড়ে ঘুরিয়ে আনুন। দেখবেন মাছি গায়েব।

শসা: শসা মাছি তাড়ানোর জন্য বেশ কার্যকরী। কয়েক টুকরো শসা রান্নাঘরের জানলায় বা খাবার ঘরের জানলার পাশে রেখে দিন। দেখবেন মাছি আপানর ঘরে আর আসছে না।

পুদিনা পাতা: বাগানে পুদিনা পাতার গাছ লাগান দেখেবন মাছি আপনার বাগান থেকে দূরে আছে। ঘরের টবে পুদিনা পাতার গাছ লাগান এবং সেটি খাবার ঘরে রাখুন। দেখবেন মাছি আপনার বাসায় আসছে না।

এসেন্সিয়াল অয়েল: এসেন্সিয়াল অয়েল ঘরকে শুধু সুভাষিত করে না। এটি ঘর থেকে মাছি তাড়াতেও সাহায্য করে। ল্যাভেন্ডার, লেবু, ইউক্যালিপ্টাসের এসেন্সিয়াল অয়েল স্প্রে করে দিন খাবার ঘরে। আপনি চাইলে রান্নাঘরেও স্প্রে করতে পারেন। মাছি আপনার বাসা থেকে দূরে থাকবে।

আপেল এবং লবঙ্গ: একটি ঝুড়িতে বা বাটিতে আপেলের সাথে কয়েক টুকরা লবঙ্গ দিয়ে রান্নাঘরের জানলায় বা খাওয়ার ঘরের জানালার পাশে রেখে দিন। আপনি চাইলে লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন বিভিন্ন পরিষ্কার করার কাজে। মাছি লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরে মাছি ঢুকলেও খুভ দ্রুত ঘর থেকে বের হয়ে যাবে। আপনি চাইলে লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন।

গোলমরিচ: একটি স্প্রে বোতলে কিছু গোলমরিচের গুঁড়া আর পানি নিন। খুব ভালো করে ঝাঁকিয়ে নিন। এরপর এটি দিয়ে সারা বাড়ি স্প্রে করে ফেলুন। দেখবেন আপনার বাসায় আর মাছি আসছে না।

দারুচিনি: দারুচিনির গন্ধ মাছি পছন্দ করে না। দারুচিনির এয়ার ফ্রেশনার ব্যবহার করুন। দেখবেন মাছি ঘর থেকে দূর হয়ে যাচ্ছে।

লেমন গ্রাস: একটি স্প্রে বোতলে লেমন গ্রাস অয়েল এবং গরম পানি নিন। এবার ভালো করে মিশিয়ে ফেলুন লেমন গ্রাস অয়েল ও গরম পানি। এবার দরজা জানলার কাছে ভালো করে স্প্রে করে দিন।

কমলার খোসার ব্যবহার: শুকানো কমলার খোসা রেখে দিন খাবারের আশেপাশে। মাছি সেই খাবার থেকে দূরে থাকবে।

এ জাতীয় আরও খবর