,

সিআইপি কার্ড পেলেন ১৭৮ ব্যবসায়ী

news-image

নিউজ ডেস্ক : রপ্তানি বাণিজ্য ও অর্থনীতিতে অবদানের জন্য ১৭৮ জন ব্যবসায়ীকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

২০১৫ সালে রপ্তানি বাণিজ্য ও অর্থনীতিতে অবদানের জন্য তাদের এ কার্ড দেয়া হয়। এর মধ্যে ১৯টি পণ্যখাতে ১৩৬ রপ্তানিকারক এবং পদাধিকারবলে ৪২ ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দিয়ে সম্মানিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচিত ব্যবসায়ীদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্য সচিব শুভাশীষ বসুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমি জাতীয় সংসদে বলেছি এবার ৩৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটা আমরা করিনি, করেছেন ব্যবসায়ীরা। এজন্য তাদের পাশে দাঁড়াতে হবে। ব্যবসায়ীদের নগদ সহায়তা দিতে হবে। মনে রাখতে হবে, তাদের যদি আমরা এক টাকা নগদ সহায়তা দেই তারা আমাদের অনেক বেশি ফেরত দেবেন।

সরকারি এক গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসেবে নির্বাচিত ব্যবসায়ীরা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। একই সঙ্গে সিআইপিদের জন্য ব্যবসায়ী সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ করে ‘লেটার অব ইনট্রোডাকশন’ ইস্যু করবে।

সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর