,

ভুয়া ছবি দিয়ে বই ছাপানোয় ক্ষমা চাইলো মিয়ানমার সেনাবাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা সংকট তুলে ধরতে একটি বইয়ে ‘ভুল ছবি’ ছাপানোর জন্য বিরল এক ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার মিয়ানমার সেনাবাহিনী বইটিতে দুটি ভুয়া ছবি ছাপানোর বিষয়টি স্বীকার করেছে। খবর রয়টার্সের।

সোমবার মিয়ানমার সেনাবাহিনীর অফিসিয়াল দৈনিক মিয়াওয়াদিতে এ নিয়ে এক বিবৃতি প্রকাশিত হয়েছে। সেখানে ‘মিয়ানমারের রাজনীতি ও তাতমাদো: প্রথম পর্ব’ শিরোনামে বইয়ে দুটি ভুল ছবি দেয়ায় ক্ষমা চায় মিয়ানমার সেনাবাহিনী।

তাঞ্জানিয়া ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবির দিকে ইঙ্গিত করে মিয়ানমার সেনাবাহিনীর প্রকাশনা শাখা তাদের ওই বিবৃতিতে জানিয়েছে, বইয়ে দুটি ভুল ছবি ছাপা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা পাঠক এবং ওই ছবি দুটির মালিকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তবে রোহিঙ্গা শরণার্থীবোঝাই নৌকার যে ছবিটি বইয়ে ছাপা হয়েছে, সেটি নিয়ে ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।

এদিকে এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয়ে এবং সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নি’র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স সেনাবাহিনীর ওই বই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা জানায়, বইটির ৮০টি ছবির মধ্যে অন্তত তিনটি ছবি ভুয়া। যেগুলো অন্য ঘটনা ও প্রেক্ষাপটের ছিল। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী তাদের বইয়ে ওই ছবিগুলোকে রাখাইনে রোহিঙ্গা সংকটের বলে দাবি করেছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে মিয়ানমার সেনাবাহিনীর ‘ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশনস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার’ ইংলিশ ও বার্মিজ ভাষায় এই বইটি প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের