,

বলিউড নায়িকার প্রেমে রবি শাস্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটের যোগসূত্র নতুন কিছু নয়। মুম্বাই ইন্ডাস্ট্রির সুন্দরীরের প্রেমে মজেছেন ব্যাট-বলে মাঠ কাঁপানো অনেক খেলোয়াড়। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হয় বিরাট কোহলি ও আনুশকা শর্মা। জমকালো আয়োজনে বিয়ে করে তারা ক্রিকেট ও বলিউডের সম্পর্কটা আরো সমৃদ্ধ করেন।

সম্প্রতি আরো এক ক্রিকেট তারকা বলি নায়িকার প্রেমে মজেছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান সফল কোচ রবি শাস্ত্রী। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই খ্যাতিমান ক্রিকেটার।

‘লাঞ্চবক্স’ ও ‘এয়ারলিফট’ খ্যাত অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে গত দুই বছর ধরেই নাকি প্রেম করছেন রবি শাস্ত্রী। ২০১৬ সালে একটি অটোমোবাইল সংস্থার হয়ে কয়েকটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন রবি-নিমরত। তখন থেকেই তাদের মন দেয়া-নেয়া। যদিও তারা নিজেরা এখনো সম্পর্কের ব্যাপারে কিছুই জানাননি।

প্রাক্তন স্ত্রী ঋতুর সঙ্গে দশ বছর আগেই বিচ্ছেদ হয়েছে রবি শাস্ত্রীর। তারপর তিনি আর বিয়ে করেননি। এর আগে আশির দশকেও রবি শাস্ত্রী এক বলিউড নায়িকার প্রেমে পড়েছিলেন। তিনি অমৃতা সিং। কিছু দিন প্রেমের পর সম্পর্কটা ভেঙে যায়। পরে অমৃতা বিয়ে করেন সাইফ আলি খানকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের