,

ভণ্ড কবিরাজের কাণ্ড: ক্যান্সারের রোগীকে গোলাপজল খাইয়ে পিটিয়ে হত্যা!

news-image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ভণ্ড কবিরাজের হাতে ক্যান্সারে আক্রান্ত শামীম খান (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজলার বাড়েরা ইউনিয়নের ছাতাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ক্যান্সার রোগীকে গোলাপজল খাইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত শামীম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের মাহবুব খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। আর চান্দিনার ছাতাড্ডা গ্রামের জিনের বাদশা খ্যাত ভণ্ড কবিরাজ ক্যান্সারসহ অনেক দুরারোগ্য চিকিৎসা করেন ওই সংবাদ পেয়ে শামীম চিকিৎসা নিতে আসেন ওই ভণ্ড কবিরাজের কাছে। সেখানে আসার পর কবিরাজ শামীমকে ১০৭টি গোলাপ জল এবং ৮টি গামছা আনার জন্য বলেন। কবিরাজের কথা মত সেগুলো আনেন রোগী শামীম।

এসময় কবিরাজ আবুল কালাম রোগী শামীমকে সবগুলো গোলাম জল খেতে দেন। কবিরাজের কথামত রোগী শামীম ৬০ টি গোলাপ জল খাওয়ার পর আর খেতে পারছিলেন না। এসময় কবিরাজ আবুল কালাম সবগুলো গোলাপজল খেতে রোগী শামীমকে শারীরিক নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে রোগী শামীম অচেতন হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শামীমের মৃত্যুর পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ সময় ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাত ৯টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করে পুলিশ। আবুল কামাল ছাতাড্ডা গ্রামের আব্দুল মমিনের ছেলে।

এব্যপারে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভণ্ড কবিরাজ তথা জিনের বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের