,

বানিয়ে কথা বলেন ট্রাম্প : জন কেরি

news-image

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং প্রায় সময় তিনি সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেন না।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি বলে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছেন সে সম্পর্কে কেরি একথা বললেন।

ট্রাম্প পরমাণু সমঝোতাকে আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর বলে তা থেকে বেরিয়ে গেছেন। ২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জন কেরি।

কেরি বলেন, আমি দুঃখের সঙ্গে বলছি, দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় ট্রাম্প কী বলেন তা তিনি নিজেও ঠিক জানেন না।

কেরি আরও বলেন, ট্রাম্প বানিয়ে কথা বলেন এবং অন্যান্য জিনিস তিনি যেভাবে তৈরি করেন তেমনি তিনি কথা বানান।

সিবিএস টেলিভিশনের ‘ফেইস দ্যা নেশন’ অনুষ্ঠানে সাবেক মার্কিন শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন। রবিবার তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।

গত মে মাসে কেরিকে আক্রমণ করে ট্রাম্প টুইটারে পোস্ট দিয়েছিলেন। সে সম্পর্কে কেরি কোনো জবাব দিয়েছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি এখনো জবাব দেয়নি। আমি মনে করি, অসৎ টুইটের চেয়ে আমেরিকা ও আমাদের গণতন্ত্র অনেক বেশি চিন্তাশীল।

তিনি আরও বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আন্তর্জাতিক পরমাণু নীতি বাধাগ্রস্ত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের