,

ব্রাজিলে জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

news-image

ব্রাজিলের জাতীয় জাদুঘরে একটি ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। এ ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া না গেলেও প্রচুর ঐতিহাসিক পুরাতত্ত্ব, সম্পদ ও দুষ্প্রাপ্য প্রদর্শন যন্ত্রের ক্ষতি হয়েছে। যার মূল্য নিরূপন করা অত্যন্ত কঠিন। দেশটির অন্যতম প্রশিদ্ধ শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত জাতীয় জাদুঘরটি প্রায় দুইশ’ বছরের পুরনো বলে জানিয়েছে বিবিসি।

জাদুঘর কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে জানায়, দৈনিক প্রদর্শনীর নির্দিষ্ট সময়ের পরে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর বেশ কয়েকটি দল একত্রে আগুন নেভানোর কাজ করছে। পার্শ্ববর্তী ভবনগুলো ধসে পড়ার আশংকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে আকস্মিক এ অগ্নিকা-ের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’।

দেশটির প্রেসিডেন্ট মাইকেল টেমার এক বিবৃতিতে জানিয়েছেন, আগুনের ঘটানায় প্রায় দু’শত বছরের পুরনো ইতিহাস, গবেষণা, কর্ম ও জ্ঞান ধ্বংস হয়েছে। এটি সংস্কৃতির জন্য একটি দু:খজনক ঘটনা এবং এর জন্য পুরো ব্রাজিলই আজ ভারাক্রান্ত। জাদুঘরটি ১৮১৮ সালে তৎকালীন রাজা জোয়াও-৬ নির্মাণ করেছিলেন এবং এখানে একটি বিশাল বৈজ্ঞানিক পাঠাগার ছিল যার সম্পদের সংখ্যা টি। যারমধ্যে প্রায় ৪লাখ ৭০হাজার। যার মধ্যে ও অন্তত ২হাজার ৪’শটি ছিল দুষ্প্রাপ্য। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর