মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ইমরান খানকে কিছুটা সময় দিতে চায় বুধবার ইসলামাবাদে মুখোমুখি বৈঠক

news-image

পাকিস্তানের নতুন সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে বুধবার মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠক ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে, পাকিস্তান যদি তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় তাহলে আফগানিস্তানে তাদের অনুসৃত নীতি ইসলামাবাদকে অনুমোদন ও মান্য করতে হবে।
পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশল বা নীতি হল ,সামরিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে তালেবানকে আফগান সরকারের সঙ্গে কাজ করতে বাধ্য করা। আর এ প্রক্রিয়ায়ই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র আরও মনে করে তালেবান কাবুল সরকারের সঙ্গে এক যোগে কাজ করলে যুক্তরাষ্ট্র সম্মানজনকভাবে আফগানিস্তান থেকে তাদের সেনা- সামন্ত প্রত্যাহার করে নিতে পারবে।
যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট বার্তা গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর মাধ্যমে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খানকে অবহিত করে। প্রথম দিকে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে গাইগুঁই করলেও পরে যুক্তরাষ্ট্রের কথা মত চলতে রাজী হয়। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মেটিস যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের দ্বিতীয় বার্তা দেন পাকিস্তানকে। সেখানে তিনি বলেন, পম্পেও ও মার্কিন সেনা প্রধান পাকিস্তান যাচ্ছেন এবং ইসলামাবাকে সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্র চাইছে, পাকিস্তান এমন উদ্যোগ নিক যাতে তালেবান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়।
শনিবার পেন্টাগন ঘোষণা দেয়, পাকিস্তান যদি আফগানিস্তানের ব্যাপারে তাদের অনসৃত নীতি সুনির্দিষ্টভাবে মেনে না নেয় তাহলে তারা ৩০০ মিলিয়ন ডলার অনুদান প্রদানের বিষয়টি অন্য খাতে বরাদ্দ করবে। তবে মার্কিন শীর্ষ কর্মকর্তা র‌্যা-ল জি শকরিভার চূড়ান্ত যে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন , সেই আলোকেই পাকিস্তান কাজ করতে রাজী হয়েছে। আর এতে রয়েছে আফগানিস্তানের পরিণতি নিয়ে বিশদ আলোচনা।
চীনের সঙ্গে পাকিস্তানের উত্তরোত্তর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতেও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদকে শাসিয়েছে। তবে র‌্যা-ল একথাও বলেছেন , ট্রাম্প প্রশাসন ইমরান খানকে তার নীতি নির্ধারণের জন্য কিছুটা সময় দিতে চায়। তিনি আরও বলেন, ভারতের ব্যাপারে নীতি প্রনয়ণ ও সম্পর্ক উন্নয়নেও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কিছুটা সময় দিতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বিপর্যস্ত করে ফেলতে চায় এ ধারণাও সঠিক নয়। র‌্যা-ল আরও বলেন, আমরা পাকিস্তানের সাফল্য কামনা করি এবং অর্থনৈতিক ভাবে পাকিস্তান যাতে দাঁড়িয়ে যেতে পারে সে ব্যাপারেও আমরা কাজ করব।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরে আসতে চাইছে কেন এ প্রশ্নে র‌্যা-ল বলেন, একটি যুদ্ধে ১৭ বছর ধরে যুক্ত থাকার কোন মানে হয়না। আমরা এটি শেষ করতে চাই। তিনি বলেন, পাকিস্তানকে আমরা সাহায্য করতে চাই। অর্থনীতিসহ যে কোন ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিকভাবে কিম্বা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে আমরা থাকতে পারি। ডন