,

রোহিঙ্গা দের জন্য অর্থ সংগ্রহ ৮৫ থেকে ৩৪ শতাংশে নেমে এসেছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জঙ্গিবাদের প্রমাণ নেই: জাতিসংঘ

news-image

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জঙ্গিবাদের কোন প্রমাণ পায়নি জাতিসংঘ। এই মন্তব্য করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বিশ্ব সংস্থাটির জ্যেষ্ঠ মানবাধিকার কো-অর্ডিনেটর সিম্বুল রিজভি দ্য হিন্দুকে দেয়া এক স্বাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।

রোহিঙ্গা শিবিরে জঙ্গিবাদ প্রসঙ্গে রিজভি বলেন, ‘আমরা শিবিরে কাজ শুরুর পর থেকে আমি রোহিঙ্গা শিবিরে কোন জঙ্গি দলের অস্তিত্বের প্রমাণ পাইনি। বাংলাদেশ খুবই দায়িত্বশীল দেশ।তারা জানে এধরণের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। সরকার এই্ এলাকায় অনেকগুলো পুলিশ ফাঁড়ি স্থাপন করেছে। আমাদের নিশ্চিত করতে হবে এই শিবিরের তরুণ ছেলেমেয়েরা যাতে শিক্ষা পায়।’ এছাড়াও রিজভি মনে করেন কক্সবাজারের মতো বড় শহরে অপরাধের হার অনেক কম। তার মতে বাংলাদেশের মানুষের অপরাধ প্রবণতা কম হওয়ায় রোহিঙ্গা শিবিরে এই সংক্রান্ত ঝুঁকিও ন্যুনতম।

এছাড়াও আসন্ন ঘূর্ণিঝড় মৌসুমকে সামনে রেখে রিজভি নতুন করে সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি মনে করেন বর্তমানে পরিস্থিতি ভালোর দিকে। তবে উপকূলবর্তী কক্সবাজারে বড় কোন ঘূর্ণিঝড় আঘাত হানলে বহু হতাহতের ঘটনা ঘটবে।

রিজভি বলেন, ‘খালি চোখে আমরা কোন দুূর্যোগ দেখতে পাচ্ছিনা। তবে আমাদের আশেপাশেই দুর্যোগের মেঘ ঘনিভূত হচ্ছে।’ এছাড়াও তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য আরো সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি জানিয়েছেন এ বছর রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় অর্থের মাত্র ৩৪ শতাংশ সংগ্রহ করতে পেরেছে জাতিসংঘ। অথচ গত বছরই এর পরিমাণ ছিলো ৮৫ শতাংশ।

ঘূর্ণঝড়ের প্রসঙ্গে রিজভি বলেন, এই বছরের বর্ষা মৌসুমে ৫০ হাজার রোহিঙ্গা সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। যদি আগামী কয়েক মাসে একটি বড় র্ঘূর্ণিঝড় হয় সবাইকে সাইক্লোন সেন্টারে নেবার সময় পাওয়া যাবেনা।’ দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস