,

“আমি বিষয়টি নিয়ে একটু ভয়ও পাচ্ছি”

news-image

বিনোদন ডেস্ক: ঢালিউডের গুণী নির্মাতা কাজী হায়াৎ গত কয়েক দশক বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন অনেক কিছুই। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ নামে চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনা জীবন শুরু করেন। এর পর গত প্রায় ৪ দশক তার হাতে নির্মিত হয়েছে অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি।

সম্প্রীত কাজী হায়াৎ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এরই মধ্যে অ্যাকাউন্টটির ফলোয়ারের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। কিন্তু কাজী হায়াৎ নিজেই জানেন না তার নামে চালু হওয়ার অ্যাকাউন্টটির খবর। বিষয়টি নিয়ে বিব্রতও তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে কাজী হায়াৎ বলেন, ‘আমি তো আর ফেসবুক আইডি ব্যবহার করি না। কিন্তু পরিচিতজনদের কাছে শুনেছি। আমার নামে নাকি কয়েকটি আইডি খোলা হয়েছে। এরই মধ্যে একটি আইডি থেকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর।’

গুণী এই নির্মাতা আরও বলেন, ‘আমি জানি, ফেসবুক দিয়ে এখন অনেকেই অনেক কিছু করে থাকেন। আমি বিষয়টি নিয়ে একটু ভয়ও পাচ্ছি। কারণ, যারা এই আইডি চালাচ্ছে, তারা অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কাজটি করছে। আমার নামের আইডি থেকে যেকোনো সময় রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতে পারে। আমি একজন চলচ্চিত্র পরিচালক, সে হিসেবে আমার নাম দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে। এতে করে দেশ ও দেশের মানুষের ক্ষতি হতে পারে।’

ভুয়া অ্যাকাউন্টগুলো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পাওয়া কাজী হায়াৎ বলেন, ‘আমার পরিচিত পুলিশ অফিসারদের সঙ্গে আমি যোগাযোগ করেছি। কারা কাজটি করছে, সেটা বের করার চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর