,

নিরব-মেহজাবিনের বিয়ে, বিরহে অপূর্ব

news-image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে মেহজাবিনের প্রেম। কিন্তু পরিবারের পছন্দ করা ছেলে চিত্রনায়ক নিরবের সঙ্গে বাগদান হয় এই অভিনেত্রীর। ঘনিয়ে আসে তাদের বিয়ের দিন। অন্যদিকে প্রেম বিরহে জ্বলতে থাকে অপূর্ব।

প্রেমিককে ছেড়ে মেহজাবিন নিজেও কষ্টে থাকেন। তবুও তিনি নিরবকে বিয়ের জন্য নিজেকে কনের সাজে সাজান। নিরব তাদের দু’জনের মনের অবস্থা বুঝতে পারেন। বিয়ের দিন বরের বেশে হাজির হলেও নিজে বিয়ে না করে মেহজাবিনকে তুলে দেন অপূর্বর হাতে।

বাস্তবে নয়, মিনারের গানের একটি ভিডিওতে দেখা গেছে এমন গল্প। একই ফ্রেমে ধরা দিয়েছেন সময়ের জনপ্রিয় তিন মুখ নিরব, মেহজাবিন ও অপূর্ব। গত শনিবার (১ সেপ্টেম্বর) সিএমভি’র ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এটি শ্রোতা-দর্শকদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ৫ লক্ষ ১৬ হাজার ৬ শত ৩২ বার দেখা হয়েছে।

প্রসঙ্গত, এ মিজানের লেখায় ও আহম্মেদ হুমায়ূনের সুর-সংগীতে মিনারের এই গানটি মূলত ব্যবহার হয়েছে জাকারিয়া সৌখিন নির্মিত বাংলা ভিশনে প্রচার হওয়া ‘যদি তুমি জানতে’ নামের ঈদের বিশেষ টেলিফিল্মে।দেখে নিন ভিডিওটি-

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর