,

রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে রাজশাহী
বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকা ঘিরে এ অভিযান শুরু করা হয়।

জানা গেছে, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফর অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে আছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ছাড়াও গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের সদস্যরা।

মহানগর বোয়ালিয়া জোনের উপ- কমিশনার আমীর জাফর বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই এই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। বিকেল পর্যন্ত এ অভিযান চলবে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ।

তিনি বলেন, ‘ওই এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করা হয়। বাড়ি বাড়ি গিয়ে  তল্লাশী করা হচ্ছে। এ জন্য সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের