,

হঠাৎ অবসরের ঘোষণা কুকের

news-image

স্পোর্টস ডেস্ক:
চারদিক থেকে সমালোচনার তীর উড়ে আসছিল। এই সমালোচনাটা আর বাড়তে দিলেন না অ্যালিস্টার কুক। অফফর্মে থাকা ইংলিশ ওপেনার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলেই ইংল্যান্ডের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

বয়সটা আর কত হলো, মাত্র ৩৩! চাইলে আরও কয়েকটা বছর অনায়াসেই খেলে যেতে পারতেন কুক। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সাবেক থেকে শুরু করে ভক্তদের অনেকেই সমালোচনায় চিড়েচেপ্টা করে দিচ্ছিলেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহককে।

১৬০ টেস্টের ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরিসহ ১২ হাজার ২৫৪ রান করেছেন কুক। দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ৫৯ টেস্টে। বিদায়বেলায় তিনি বললেন, ‘আমার আর কিছু দেয়ার বাকি নেই। যতটা অর্জন করতে পেরেছি, সেটা আমার ভাবনারও বাইরে। দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডের কয়েকজন গ্রেটের সঙ্গে খেলতে পেরেছি, এটা আমার জন্য সম্মানের।’

শুধু ইংল্যান্ডের নয়। টেস্ট ইতিহাসেরই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন কুক। ওপেনার হিসেবে টেস্টে ১১ হাজার ৬২৭ রান করেছেন, যেটিও আবার এক রেকর্ড।

তবে চলতি বছরটা একদমই ভালো কাটেনি কুকের। ১৬ ইনিংসে রান করেছেন মাত্র ১৮.৬২ গড়ে। ভারতের বিপক্ষে চলতি সিরিজে একটি ফিফটিও পাননি। সমালোচকদের মুখটা তিনি বন্ধ করলেন অবসরের মতো কঠিন সিদ্ধান্তে।

আগামী শুক্রবার থেকে ওভালে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের