,

জ্বর নিয়েই গানের শুটিং করলেন শাকিব খান

news-image

চলছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ‘নোলক’ নামের এই ছবিটির প্রায় আশি ভাগেরও বেশি দৃশ্যায়ণ শেষ। এখন চলছে গানের শুটিং। রাজধানীতে নায়িকা ববিকে নিয়ে গতকাল রাতভর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

জানা গেছে, জ্বর নিয়ে গত দুদিন ধরে গানের শুটিং করেছেন শাকিব খান। গতকালও গায়ের তাপমাত্র ছিলো অনেক বেশি। গানের শুটিং শেষ, তাই আগামী দুদিন বিশ্রামে থাকবেন শাকিব খান। চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

‘নোলক’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। ফরহাদ জানান, ‘ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজকের। তাই পুরোদমে চলছে এর শুটিং। নায়ক শাকিব খানও ছবিটি নিয়ে বেশ আন্তরিক। জ্বর নিয়েও তিনি শুটিং করেছেন দুদিন। টিমের উপর নেতিবাচক প্রভাব পড়ে তাই কাউকে বিষয়টি বুঝতেই দেননি। শুটিং শেষ হবার পর জানতে পারি যে তিনি অসুস্থ। আমরা পুরো টিম শাকিব ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’

হৃদয় খান ও আনিকার গাওয়া গানের সঙ্গে শুটিং করেছেন শাকিব-ববি। ‘কতটা মায়া তোর/ দুটি চোখে/ আমাকে করেছে ব্যাকুল/ কেড়ে নিয়েছে রাতের ঘুম এমন কথার গানটির শিরোনাম ‘জলে ভাসা ফুল’।

তিনি আরও জানান, ছবির আর দুটি গানের শুটিং বাকি আছে। সেগুলোর শুটিং হবে দেশের বাইরে। দেশের বাইরে করার কথা রয়েছে।

‘নোলক’ ছবিতে শাকিব ও ববি ছাড়া আরো অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এর পরিচালনা করছেন রাশেদ রাহা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের